বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

রায়গঞ্জে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সত্যরেখা ডেস্ক : / ২৯ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে এর প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হকের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

বিক্ষোভ মিছিলটি ধানগড়া বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধানগড়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা অগ্নিসংযোগ, ভাঙচুর ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভিপি আয়নুল হক বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আগুন-সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। মানুষের জানমালের ক্ষতি কিংবা সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুর কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

 

সমাবেশে আরও বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ সামছুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি খায়রুল আলম ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক রেজাউল করিম খান।

 

বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির আড়ালে অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার কোনো সুযোগ নেই। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তামান্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মল্লিক, জহুরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি খোন্দকার সামীম খান, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন সোহান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইস্কান্দার মির্জা জুয়েল এবং ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খন্দকার রমজান আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর