বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ অর্জন করল চাঁপাইনবাবগঞ্জের অগ্রণী সেচ প্রকল্প সমিতি

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি / ৩৯ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও কৃষি খাতে বিশেষ অবদান রাখায় জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড’। কৃষিভিত্তিক ও সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় ক্যাটাগরিতে দেশের শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

 

গত ৮ নভেম্বর জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সভাপতি মো. মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন পুরস্কার গ্রহণ করেন।

 

জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি অর্জনের পর বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় সমিতির নেতারা চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

সাক্ষাৎকালে জেলা প্রশাসক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিনন্দন জানান। পাশাপাশি সমিতির দীর্ঘদিনের কার্যক্রম এবং কৃষি উন্নয়নে অবদানের প্রশংসা করেন। তিনি সমিতির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

 

এ সময় সমিতির সভাপতি মো. মাহফুজুর রহমান জেলা প্রশাসককে সমিতির কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের আমন্ত্রণ জানান।

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উদ্যোগে কৃষিভিত্তিক ও সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি, সমবায় কার্যক্রম সম্প্রসারণ এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সমিতিটি জাতীয় পর্যায়ে এ সম্মাননা অর্জন করে।

 

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, সমিতির সহসভাপতি মো. তোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ মো. আব্দুল জব্বার, মো. ওমর ফারুক, মো. তাজেমুল হক, মো. রুবেল রানা, মো. গোলাম মোস্তফা রিপন ও মো. মুনজুর হোসেনসহ সমিতির অন্যান্য সদস্য।

 

সমিতির এ অর্জনে চাঁপাইনবাবগঞ্জের সমবায় অঙ্গনে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় সমবায়ীরা এ সাফল্যে সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর