নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও এবং নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জের হাটিকুমরুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়ন যুবদল।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি হাটিকুমরুল-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে ঢাকা রোড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান আমজাদের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ।
এতে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান হেলাল, থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সুমন, সদস্য সচিব রঞ্জু আহমেদ মুন্সি, থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনর রশিদ হিরন ও সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সলঙ্গা ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক ইলিয়াস, যুগ্ম সম্পাদক আমিনুল মণ্ডল ও মোতালেব হোসেন শুভ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, যুবদল নেতা কে এম আল আমিনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কথিত জ্বালাও-পোড়াও এবং নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। একই সঙ্গে এসব অপতৎপরতা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।