বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন কামরুল হাসান

তাসলিমা রত্না, ময়মনসিংহ প্রতিনিধি / ৩৫ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে।

 

দায়িত্ব পালনের শুরু থেকেই জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশি সেবা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন তিনি। পাশাপাশি জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা ও পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়াতে অধীনস্থ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে আসছেন।

 

পেশাগত দায়িত্ব পালনে নেতৃত্বগুণ, কর্মদক্ষতা ও জনসেবামূলক মনোভাবের কারণে তিনি একজন দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন।

 

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে তাঁর এ অর্জন জেলা পুলিশের জন্যও গৌরব ও অনুপ্রেরণার বিষয়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ স্বীকৃতি ভবিষ্যতে জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রমকে আরও বেগবান করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর