বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

তাসলিমা রত্না, ময়মনসিংহ প্রতিনিধি / ৩১ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

পরিবেশদূষণ রোধে ময়মনসিংহের মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় ১২০ ফুট উচ্চতার একটি চিমনি ভেঙে ফেলার পাশাপাশি ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

 

বুধবার (১১ নভেম্বর) উপজেলার রাজাবাড়ি এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হোসেন জিসানের নেতৃত্বে মোবাইল কোর্ট ‘ফরাজি ব্রিক্স’ নামের একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। সনাতন পদ্ধতিতে পরিচালিত ওই ইটভাটার ১২০ ফুট উচ্চতার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ভাটাটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়া হয়।

 

অভিযানে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ, পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন ও মো. শাহিন আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা ও উপজেলা পুলিশের সদস্য এবং জেলা আনসার দলের সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করেন।

 

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় পরিবেশবিধি লঙ্ঘনকারী ইটভাটার বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর