বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

তরুণ উদ্যোক্তা তৈরিতে ‘উদ্যোগ’ কর্মসূচি সম্ভাবনার নতুন দুয়ার খুলবে: এসিল্যান্ড নাহিদ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৩৪ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

তরুণদের আত্মনির্ভরশীল করে দক্ষ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির প্রচারণামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ইকরামুল হক নাহিদ বলেন, দেশের তরুণ জনগোষ্ঠী মেধা, সৃজনশীলতা ও সম্ভাবনার এক বিশাল সম্পদ। যথাযথ প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও আর্থিক সহায়তা পেলে তরুণরা নিজেদের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবেন। শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার জন্য এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি আরও বলেন, একজন উদ্যোক্তা নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের কাজের সুযোগ তৈরি করেন। তাই সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে তাদের উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। পাশাপাশি ব্যাংকিং অর্থায়নের সঙ্গে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, দক্ষতা উন্নয়ন ও বাজার সম্পর্কে বাস্তবসম্মত ধারণা দেওয়াও জরুরি। এ লক্ষ্য অর্জনে ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

‘উদ্যোগ (UDYOG)’ বা Upazila Driven Youth Opportunity for Growth কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে কর্মরত সব তফসিলি ব্যাংক যৌথভাবে এ প্রচারণামূলক কর্মশালার আয়োজন করে।

 

কর্মশালায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও তাদের উদ্ভাবনী উদ্যোগ চিহ্নিতকরণ, অর্থায়নের সুযোগ, আবেদন প্রক্রিয়া এবং সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

 

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকির সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা, শিক্ষাবিদ, স্থানীয় তরুণ এবং সম্ভাবনাময় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচিতে আবেদন গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে ১ থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর