বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ফ্রেশ সিরামিকসের ‘নান্দনিকতার কারিগর’ শীর্ষক বর্ণিল আয়োজন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি / ৩৪ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় টাইলস ব্র্যান্ড ফ্রেশ সিরামিকসের ‘নান্দনিকতার কারিগর’ শীর্ষক অনুষ্ঠান। নির্মাণশিল্পের সঙ্গে সম্পৃক্ত পেশাজীবীদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রা, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে এ আয়োজন করা হয়।

 

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৬টায় শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেশ সিরামিকসের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) ইফতেখার আলম। বক্তব্যে তিনি বলেন, ফ্রেশ সিরামিকস কেবল টাইলস উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান নয়; মানুষের স্বপ্নের আবাসন ও স্থাপনাকে নান্দনিক রূপ দেওয়ার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠানটি কাজ করছে। এ ক্ষেত্রে প্রকৌশলী, স্থপতি, নির্মাণ ব্যবসায়ী, ডিলার ও দক্ষ কারিগরদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সম্মিলিত প্রচেষ্টা এবং গ্রাহকদের আস্থাই ফ্রেশ সিরামিকসের এগিয়ে যাওয়ার মূল শক্তি। ভবিষ্যতেও মানসম্মত পণ্য ও উন্নত সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন ফ্রেশ সিরামিকসের ডিলার প্রতিষ্ঠান মেসার্স এম এম টাইলস অ্যান্ড স্যানিটারির স্বত্বাধিকারী মো. মাকেরিন আলম। তিনি বলেন, ফ্রেশ সিরামিকসের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক তাঁর জন্য গর্বের। আধুনিক ডিজাইন, পণ্যের গুণগত মান ও গ্রাহক চাহিদা পূরণের সক্ষমতার কারণে স্থানীয় বাজারে ব্র্যান্ডটির গ্রহণযোগ্যতা বাড়ছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে তিনি মানসম্মত পণ্য ও গ্রাহকসেবা নিশ্চিত করার পাশাপাশি ব্র্যান্ডটির প্রসারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন ফ্রেশ সিরামিকসের ম্যানেজার (সেলস) মণিংকর বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) মোহাম্মদ আল-আমিন, এক্সিকিউটিভ (সেলস) মো. রাজু আহমেদ এবং সিনিয়র ম্যানেজার শাহজাদা ইয়াসির আরাফাত শুভ। এছাড়া মেসিভ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অডিট বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইয়াসির আবেদ খান, স্থানীয় প্রকৌশলী, ব্যবসায়ী, নির্মাণশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

 

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও পেশাজীবী প্রতিনিধিরাও বক্তব্য দেন। পরে অতিথিদের অংশগ্রহণে গান, সাংস্কৃতিক পরিবেশনা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সবশেষে প্রীতিভোজের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর