বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার, বিষ বিক্রেতাসহ গ্রেপ্তার ৩

মো. মিজান, (বাগেরহাট) প্রতিনিধি: / ৫৪ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

সুন্দরবনে বিষ প্রয়োগ করে অবৈধভাবে মাছ শিকার এবং বনকর্মীদের ওপর হামলার ঘটনায় বিষ বিক্রেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের কঠোর নির্দেশনার পর অপরাধীদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোংলার জয়মনি এলাকার সোহেল শেখ, তাঁর স্ত্রী লাইজু বেগম এবং বিষ বিক্রেতা সেলিম মিয়া। তাঁদের মধ্যে সোহেল ও লাইজুর বিরুদ্ধে বন বিভাগের টহল দলের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর সুন্দরবনের ছোট জোড়া খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে একটি নৌকা জব্দ করতে গেলে বন বিভাগের টহল দলের সদস্যদের ওপর হামলা চালান কয়েকজন দুর্বৃত্ত। ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে জোংড়া বন টহল ফাঁড়ির ইনচার্জ মতিউর রহমান সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করছিলেন। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়।

 

হামলায় ফাঁড়ির ইনচার্জ মতিউর রহমান ও নৌকার চালক এরশাদ আলী আহত হন। মামলার এজাহার অনুযায়ী, সোহেল শেখ ধারালো দা দিয়ে এরশাদ আলীকে কোপ দেওয়ার চেষ্টা করেন। পরে বৈঠা দিয়ে মতিউর রহমানের মাথায় আঘাত করতে গেলে তা প্রতিহত করতে গিয়ে তাঁর ডান হাত আহত হয়।

 

এ ঘটনায় বন বিভাগের টহল ফাঁড়ির ইনচার্জ মতিউর রহমান বাদী হয়ে সোহেল শেখ, তাঁর স্ত্রী লাইজু বেগম, ইউনুস আলী ও নূপুর ধীবরের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে দাকোপ থানায় মামলা করেন। গত ৪ নভেম্বর মামলাটি নথিভুক্ত হয়।

 

এরপর শনিবার রাতে মোংলা ও দাকোপ থানা পুলিশের যৌথ অভিযানে জয়মনি এলাকা থেকে সোহেল শেখ ও লাইজু বেগমকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা মোংলা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী সেলিম মিয়ার দোকান থেকে মাছ শিকারের জন্য বিষ কেনার তথ্য দেন বলে জানিয়েছে পুলিশ। পরে একই রাতে সেলিম মিয়াকেও গ্রেপ্তার করে দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার তিনজনকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

এদিকে বনকর্মীদের ওপর হামলা এবং সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের বিষয়টি প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নজরে এলে তিনি স্থানীয় প্রশাসনকে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তাঁর নির্দেশনার পর পুলিশ ও বন বিভাগ অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা শুরু করে।

 

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনে বিষ বিক্রি এবং বিষ প্রয়োগ করে মাছ শিকারের সঙ্গে জড়িতদের আগেই সতর্ক করা হয়েছে। আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, সুন্দরবনে এ ধরনের অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। এ চক্রের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে স্থানীয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর