বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বাগেরহাটে বিকাশ কর্মীকে কুপিয়ে প্রায় ৬ লাখ টাকা ছিনতাই

মো. মিজান, বাগেরহাট প্রতিনিধি: / ৫৭ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

বাগেরহাটের কচুয়া উপজেলায় ব্যস্ত বাজারে প্রকাশ্যে এক বিকাশ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন বাচ্চু শেখ নামে ওই কর্মী।

 

গতকাল বিকেলে উপজেলার সাইনবোর্ড বাজার এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাচ্চু শেখ কচুয়া উপজেলার বিভিন্ন বাজারের দোকানে নগদ টাকা ও ই-মানি সরবরাহের কাজ করেন। ঘটনার দিন বিকেলে সাইনবোর্ড বাজারে লেনদেন শেষে রাস্তা পার হওয়ার সময় দুটি মোটরসাইকেলে আসা পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর পথরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

 

এ সময় বাচ্চু শেখ ব্যাগটি ছাড়তে অস্বীকৃতি জানিয়ে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা ধারালো দা দিয়ে তাঁর ওপর হামলা চালায়। আশপাশের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে একপর্যায়ে তাঁকে কুপিয়ে আহত করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় তারা। পরে বান্ধাল-পিরোজপুর সড়কের দিকে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

 

জনবহুল বাজারে দিনের বেলায় এমন ছিনতাই ও হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

 

ঘটনার খবর পেয়ে কচুয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ছিনতাইকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ শুরু করেছে পুলিশ। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

 

উল্লেখ্য, গত দুই মাসে বাগেরহাটের চিতলমারী, সদরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতির ১০টির বেশি ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ধারাবাহিক এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর