বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৩৯ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

ডেঙ্গুর বিস্তার রোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত আটটি টিম। এরই অংশ হিসেবে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় ৮ নম্বর টিমের নেতৃত্বে ৬ নম্বর ওয়ার্ডের হরতিকিতলা, বালিগ্রাম ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানকালে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন টিম লিডার ও কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন, সহকারী কর নির্ধারক মো. তোহিদুল ইসলাম এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা। এ ছাড়া স্কাউট, রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার অন্যান্য কর্মচারীরা অভিযানে অংশ নেন।

 

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটানোই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ। এডিস মশার বংশবিস্তার রোধ করতে বাড়ির ছাদ, আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

 

ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর