বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় ৭ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড

তাপস চন্দ্র সরকার(চৌদ্দগ্রাম)কুমিল্লা : / ২৪ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে ইয়াবা পাচারের ঘটনায় দায়ের করা মামলায় চার আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাঁদের।

 

সোমবার (৯ নভেম্বর ২০২৬) কুমিল্লার পারিবারিক আপিল আদালত ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক সাউদ হাসান এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মতিউর রহমান, কামরুল ইসলাম হৃদয় ও জুয়েল রানা এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মরিয়ম আক্তার সুমি। তাঁদের মধ্যে কামরুল ইসলাম হৃদয় ও জুয়েল রানা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি মতিউর রহমান ও মরিয়ম আক্তার সুমি পলাতক থাকায় তাঁদের অনুপস্থিতিতে রায় দেওয়া হয়।

 

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২২ এপ্রিল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোনো সড়কে চৌদ্দগ্রাম বাজারের আমান হোটেলের সামনে চেকপোস্ট স্থাপন করে পুলিশ। এ সময় ঢাকাগামী একটি সাদা প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক বিভাজকের ওপর তুলে দেন। পরে গাড়িতে থাকা ব্যক্তিদের আটক করে তল্লাশি চালানো হয়।

 

তল্লাশির একপর্যায়ে মতিউর রহমানের কাছ থেকে ২ হাজার, কামরুল ইসলাম হৃদয়ের কাছ থেকে ১ হাজার, জুয়েল রানার কাছ থেকে ১ হাজার এবং মরিয়ম আক্তার সুমির ভ্যানিটি ব্যাগ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া গাড়ির টুলবক্সে লুকানো আরও ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। সব মিলিয়ে ৩৫টি প্যাকেটে মোট ৭ হাজার পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

 

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়। তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরবর্তী সময়ে ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

 

বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে পাঁচজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে দাবি করে, তাঁদের কাছ থেকে কোনো মাদকদ্রব্য উদ্ধার করা হয়নি। তবে উভয় পক্ষের যুক্তিতর্ক ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্ত দেন।

 

আদালতের রায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯(১) ধারার টেবিল ৯(খ) অনুযায়ী প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১৯(৪) ধারায় ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

 

রায়ে উল্লেখ করা হয়, পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হলে অথবা তাঁরা আদালতে আত্মসমর্পণ করলে তাঁদের সাজা কার্যকর হবে। এ ছাড়া মামলায় বিচারাধীন অবস্থায় হাজতে কাটানো সময় কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জব্দ করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করেছেন আদালত।

 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাহিদ সুলতানা। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. আজিজুল হক ভূঁইয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর