বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালে দ্রব্যমূল্য ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ছাত্রশক্তির ‘লাল-কার্ড’ কর্মসূচি

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি: / ৩১ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং গাজীপুরে পোশাকশ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে ‘লাল-কার্ড’ কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি, বরিশাল জেলা শাখা।

 

সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় নগরীর টাউন হল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের দুর্ভোগ, রান্নার গ্যাসের বাড়তি দাম এবং গাজীপুরে শ্রমিকদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

 

তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। অন্যদিকে শ্রমিকদের ওপর হামলা তাদের অধিকার ও নিরাপত্তার প্রশ্নকে সামনে এনেছে। এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

 

কর্মসূচি থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনস্বার্থ সুরক্ষা, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং হামলার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানানো হয়। একই সঙ্গে এসব দাবিতে ভবিষ্যতেও প্রতিবাদ ও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর