বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

রায়গঞ্জে ভবঘুরে নারীকে উদ্ধার, পুনর্বাসনের জন্য ঢাকায় পাঠাল পুলিশ

সত্যরেখা ডেস্ক: / ২৫ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে অসহায় ও নিরাপত্তাহীন অবস্থায় ঘুরে বেড়ানো এক নারীকে উদ্ধার করে পুনর্বাসনের ব্যবস্থা করেছে থানা পুলিশ। স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও সমাজসেবা কর্মকর্তাদের সহযোগিতায় ওই নারীকে ঢাকার একটি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

 

গত ৭ নভেম্বর ধানগড়া ইউনিয়নের ঝাপড়া বাজার এলাকা থেকে চৈতালী (২৫) নামের ওই নারীকে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। তার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী তাকে উদ্ধার করে রায়গঞ্জ থানায় নিয়ে আসেন।

 

পরে বিশেষ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে চৈতালীকে ভবঘুরে হিসেবে ঘোষণা করা হয়। এরপর রায়গঞ্জ থানা পুলিশ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার সমন্বিত উদ্যোগে তাকে ঢাকার মিরপুরে অবস্থিত সহকারী আশ্রয় (অভ্যর্থনা) ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।

 

পুলিশের এ উদ্যোগের ফলে নিরাপত্তাহীন অবস্থায় থাকা ওই নারী পেলেন নিরাপদ আশ্রয় ও পুনর্বাসনের সুযোগ। অসহায় ও আশ্রয়হীন মানুষের কল্যাণে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও পুলিশের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর