বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শামীমের মতবিনিময় সভা, সমর্থনের আশ্বাস এলাকাবাসীর

মো. ওমর খান সানি, তাড়াইল উপজেলা প্রতিনিধি / ৫৯ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৭ নম্বর তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নে নির্বাচনী তৎপরতা বাড়ছে। এরই অংশ হিসেবে চেয়ারম্যান পদপ্রার্থী আফজালুর রহমান শামীমের উদ্যোগে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৯ নভেম্বর) ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুর গ্রামের ঈদগাহ মাঠে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবীণ ও তরুণদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সভায় অংশগ্রহণকারীদের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী আফজালুর রহমান শামীম বলেন, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি। নির্বাচিত হলে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করার পাশাপাশি শিক্ষা, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেবেন।

 

এ সময় বক্তব্য দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা শামীমের ব্যক্তিগত সততা, কর্মদক্ষতা ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে যিনি পাশে থাকবেন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবেন, এমন নেতৃত্বই তারা চান।

 

এ সময় উপস্থিত এলাকাবাসীর অনেকে চেয়ারম্যান পদপ্রার্থী আফজালুর রহমান শামীমের প্রতি সমর্থন জানান এবং আসন্ন নির্বাচনে তাঁর পাশে থাকার আশ্বাস দেন।

 

সভা শেষে এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আফজালুর রহমান শামীম। তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

 

পরে মোনাজাত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর