বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী বোর্ডে মানবিকে প্রথম হয়ে নাটোরের সাহাদৎ পেলেন সংবর্ধনা

আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: / ২৭ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

রাজশাহী শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে প্রথম স্থান অর্জন করে গৌরব বয়ে এনেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার শিক্ষার্থী মো. সাহাদৎ হোসেন। তার এই অভাবনীয় সাফল্যে আনন্দিত পরিবার, শিক্ষক ও এলাকাবাসী। কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

শনিবার (৭ নভেম্বর) দুপুরে গুরুদাসপুর উপজেলার খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের ২০০৪ সালের এইচএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানের আয়োজন করেন।

 

সাহাদৎ হোসেন খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মানবিক বিভাগে রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করে। সে উপজেলার খুবজীপুর গ্রামের মো. মিরাজুল ইসলামের ছোট ছেলে। বর্তমানে রাজশাহী কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করছে। ভবিষ্যতে একজন সফল আইনজ্ঞ হওয়ার স্বপ্ন তার।

 

খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রভাষক শাহ আলম। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা ডা. আলহাজ মো. সিরাজুল ইসলাম শিশির।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের সভাপতি মো. ফরিদুল ইসলাম ও অধ্যক্ষ আবু সাইদ।

 

এ ছাড়া বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক সরদার মো. আনিসুজ্জামান, সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসেন ও মো. মহসিন আলী, চরপিপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এবং ফায়ার ইনস্পেক্টর মইনুর রহমান।

 

বক্তারা বলেন, সাহাদৎ হোসেনের এই সাফল্য শুধু তার পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের অর্জন নয়, এটি গুরুদাসপুর উপজেলা ও নাটোর জেলাসহ পুরো দেশের জন্য গর্বের বিষয়। তার এই কৃতিত্ব এলাকার অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জন ও উচ্চশিক্ষায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

 

তারা আরও বলেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতা থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সাহাদৎ তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে সেই দৃষ্টান্ত স্থাপন করেছে। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ সম্মাননা ও উৎসাহ প্রদান করলে তারা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে উৎসাহিত হবে।

 

অনুষ্ঠানে খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের ২০০৪ সালের এইচএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শেষপর্বে কৃতী শিক্ষার্থী সাহাদৎ হোসেনের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে তার বাবা মো. মিরাজুল ইসলামকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সাহাদৎকে নগদ অর্থসহ বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর