বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

পারভেজ মাহমুদ বরিশাল: / ২২ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র‍্যালি করেছে মহানগর বিএনপি। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় নগরীর রাজা বাহাদুর সড়ক থেকে র‍্যালিটি বের করা হয়।

 

বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কারাগারের সামনে গিয়ে শেষ হয়।

 

র‍্যালিতে মহানগর বিএনপির আওতাধীন ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও স্লোগানে র‍্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে। পুরো আয়োজনজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

 

র‍্যালি শেষে কেন্দ্রীয় কারাগারের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর