বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

শাওন আকবার শান্ত,মোংলা প্রতিনিধি: / ২৯ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

মোংলা বন্দরের আধুনিকায়ন ও বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধিতে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নেওয়া হয়েছে বৃহৎ উন্নয়ন প্রকল্প। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে আয়োজিত অনুষ্ঠানে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

 

সকাল ১০টার দিকে হেলিকপ্টারে মোংলা বন্দর এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। পরে ৯ নম্বর জেটিতে আয়োজিত অনুষ্ঠানে দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) চেয়ারম্যানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এরপর দুটি আধুনিক জেটি নির্মাণসহ বন্দরের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

 

৩৩৫ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে চার বছর মেয়াদে বাস্তবায়িত হতে যাওয়া এ প্রকল্পের মাধ্যমে মোংলা বন্দরের অবকাঠামো ও পণ্য ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে কন্টেইনার হ্যান্ডলিং ইয়ার্ড, বিপজ্জনক পণ্য সংরক্ষণের জন্য পৃথক বিশেষায়িত ইয়ার্ড এবং যুক্ত করা হবে আধুনিক প্রযুক্তির ৪৯টি ভারী যন্ত্রপাতি। এসব অবকাঠামো ও সরঞ্জাম যুক্ত হলে বন্দরের পণ্য ওঠানামা এবং কন্টেইনার ব্যবস্থাপনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

 

সংশ্লিষ্টদের তথ্যমতে, প্রকল্পটি সম্পন্ন হলে প্রতি ঘণ্টায় ৩০টি কন্টেইনার হ্যান্ডলিংয়ের পাশাপাশি বছরে চার লাখ টিইইউ কন্টেইনার ব্যবস্থাপনা করতে পারবে মোংলা বন্দর। এতে আমদানি-রপ্তানি কার্যক্রমে পণ্য খালাস ও পরিবহনের সময় এবং ব্যয় কমবে। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্পায়ন, বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

 

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক, বাগেরহাটের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ মশিউর রহমান খান এবং ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ ছাড়া দেশি-বিদেশি ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

বন্দরকেন্দ্রিক কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকায় আয়োজিত পথসভায় যোগ দেন। সেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে বিশ্বঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে সড়কপথে খুলনার উদ্দেশ্যে বাগেরহাট ত্যাগ করেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর