বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

রায়গঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

সত্যরেখা ডেস্ক : / ২৮ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটোয়ারী।

 

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা এবং রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হায়দার আব্বাসীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের পাশাপাশি সব কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট দপ্তর ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

 

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর