বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

শাওন আকবার শান্ত,মোংলা প্রতিনিধি: / ২৯ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় বিদ্যুৎ গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে সৌরবিদ্যুৎ খাতের উন্নয়ন ও সম্প্রসারণে প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

 

প্রধানমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে সরকার বিভিন্ন ধরনের নীতিগত সহায়তা, কর ও শুল্ক ছাড় এবং আর্থিক প্রণোদনা দিচ্ছে। সৌরবিদ্যুৎ স্থাপন ও সম্প্রসারণে বিনিয়োগকারীদের সুবিধা দিতে ইতোমধ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬’ প্রণয়ন করা হয়েছে। প্রাথমিক তহবিলের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে আরও অর্থ বরাদ্দ দেওয়া হবে।

 

তিনি আশা প্রকাশ করেন, গৃহীত পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে আগামী গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে কয়েক হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করা সম্ভব হবে।

 

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করা সরকারের দায়িত্ব হলেও এর অপচয় রোধে নাগরিকদেরও সচেতন হতে হবে। দিনের বেলায় প্রাকৃতিক আলো-বাতাস ব্যবহারের পাশাপাশি বাসাবাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রয়োজন ছাড়া বাতি, পাখা ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখতে হবে।

 

জ্বালানি নিরাপত্তার বিষয়ে তারেক রহমান বলেন, অতিরিক্ত আমদানিনির্ভরতার কারণে বৈশ্বিক সংকটের প্রভাব দেশের জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার।

 

তিনি আরও জানান, চলতি অর্থবছরে বিদ্যুতের চাহিদা প্রায় অপরিবর্তিত রয়েছে। সংকট মোকাবিলায় ডিজেলের মজুদ বাড়ানোর পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য প্রয়োজনীয় কয়লা সরবরাহ ও মজুদ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে। এ ছাড়া জ্বালানি তেল কিনে বিদ্যুৎ উৎপাদনের জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

 

প্রধানমন্ত্রী বলেন, অতীতের ব্যর্থতা নিয়ে পড়ে না থেকে বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা।

 

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

এ লক্ষ্য অর্জনে সরকার, বেসরকারি উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সূর্যের আলোকে দেশের সম্পদে পরিণত করতে পারলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর