বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক খোরশেদ আলমের ইন্তেকাল

নাটোর প্রতিনিধি: / ৩০ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক খোরশেদ আলম (খোরশেদ স্যার) আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। সোমবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

 

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নাটোরের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, সাবেক ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে একজন শ্রদ্ধাভাজন শিক্ষক হিসেবে পরিচিতি অর্জন করেছিলেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টায় নাটোরের আব্দুলপুর করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পাবনা জেলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পাবনার আরিফপুর গোরস্থানে দাফন করা হয়।

 

মরহুমের ছেলে মো. ফারুক উল আলম তুষার তাঁর বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

 

একজন গুণী ও শ্রদ্ধেয় শিক্ষকের মৃত্যুতে তাঁর পরিবার, সাবেক সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর