বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

৩ মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

শাওন আকবার শান্ত, মোংলা প্রতিনিধি: / ২৯ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

আগামী তিন মাসের মধ্যে দেশে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে রাজধানী ঢাকা থেকেই ২৯৬ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম।

 

রোববার (১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ব্ল্যাক কার্বন ও অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষণকারী নিয়ে সায়েন্স-পলিসি ডায়ালগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।

 

প্রতিমন্ত্রী বলেন, সরকারের প্রাথমিক লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন। পর্যায়ক্রমে এ সক্ষমতা আরও বাড়ানো হবে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থা গড়ে তোলাই সরকারের উদ্দেশ্য।

 

দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ও বায়ুদূষণের চিত্র তুলে ধরে তিনি বলেন, আগের সরকারের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে প্রতিদিন প্রায় ১২ হাজার মেট্রিক টন কয়লা পোড়ানো হচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য ইটভাটা। এসব উৎস থেকে উল্লেখযোগ্য পরিমাণ ব্ল্যাক কার্বন নির্গত হচ্ছে।

 

ইটভাটাকে বায়ুদূষণের অন্যতম কারণ উল্লেখ করে শেখ ফরিদুল ইসলাম বলেন, দেশের মোট বায়ুদূষণের প্রায় ১৩ শতাংশের জন্য দায়ী ইটভাটা। এসব ভাটায় উচ্চ সালফারযুক্ত কয়লা ব্যবহারের ফলে দূষণের মাত্রা বাড়ছে। জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করা ২০০টি ইটভাটা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবেশদূষণ কমাতে পোড়ামাটির ইটের পরিবর্তে কংক্রিট ব্লকের ব্যবহার বাড়ানো হচ্ছে।

 

তিনি আরও বলেন, ইটভাটা খাতে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় থাকায় দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। তবে পেশাদারিত্বের সঙ্গে এ চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার। ইটভাটার দূষণ নিয়ন্ত্রণ করা না গেলে বায়ুমান উন্নত করা সম্ভব নয়।

 

সীমান্ত পেরিয়ে আসা বায়ুদূষণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের মোট বায়ুদূষণের প্রায় ৩০ শতাংশ সীমান্ত অতিক্রম করে আসছে। ভারতের সীমান্তবর্তী অঞ্চলে অধিকাংশ ভারী শিল্পকারখানা গড়ে ওঠায় এ দূষণের প্রভাব বাংলাদেশেও পড়ছে। বিষয়টি কূটনৈতিকভাবে সংবেদনশীল হওয়ায় এর সমাধান সহজ নয়।

 

বায়ুদূষণ মোকাবিলায় সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ, খাল খনন ও পুনঃখনন এবং বৈদ্যুতিক বাস ও গাড়ি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৃতিনির্ভর এসব পদক্ষেপের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বায়ুদূষণ কমানোর চেষ্টা চলছে।

 

নদীদূষণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, বালু ও ধলেশ্বরী নদীর ৪২৪টির বেশি দূষণের উৎস চিহ্নিত করা হয়েছে। এসব পয়েন্ট দিয়ে অপরিশোধিত শিল্পবর্জ্য, সিটি করপোরেশনের বর্জ্য, ঢাকা ওয়াসাসহ বিভিন্ন সেবা সংস্থার দূষিত পানি সরাসরি নদীতে পড়ছে। ঢাকার আশপাশের নদী ও জলাশয়গুলোর পরিবেশ পুনরুদ্ধারে সরকার কাজ করছে।

 

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন, প্রধানমন্ত্রীর এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক ড. এ এস এম আব্দুল আওয়াল এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আব্দুস সালাম। এ সময় স্টকহোম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ওরজান গুস্টাফসন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর