বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফটিকছড়িতে শ্রেষ্ঠ যুব সংগঠনের সম্মাননা পেল সাজেদা আনোয়ার ফাউন্ডেশন

নুরুল আবছার নূরী, ফটিকছড়ি প্রতিনিধি: / ২১ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

শিক্ষা, যুব আত্মকর্মসংস্থান ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে সম্মাননা পেয়েছে সাজেদা আনোয়ার ফাউন্ডেশন।

 

জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকালে ফটিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ার হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

 

ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি সফল আত্মকর্মী ও যুব সংগঠনকে সম্মাননা প্রদান, যুব সংগঠনের জন্য কল্যাণ তহবিলের অনুদান এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মোমেন চৌধুরী, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, এসআই সুমন, যুবদল নেতা রাসেল, মঈনুদ্দিন মেসি, মাওলানা নিজাম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে সমাজসেবা, আত্মকর্মসংস্থান, শিক্ষা ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সাজেদা আনোয়ার ফাউন্ডেশনসহ মোট আটটি স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠনকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি যুবসমাজকে স্বাবলম্বী করতে বিশেষ ভূমিকা রাখায় দুজন সফল আত্মকর্মী ও তিনজন তরুণ উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

এ ছাড়া তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে যুব ঋণের চেক এবং যুব সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে কল্যাণ তহবিলের অনুদান বিতরণ করা হয়।

 

সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় সাজেদা আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ার হোসেন বলেন, “এই স্বীকৃতি আমাদের সামাজিক দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। সমাজের সর্বস্তরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমাদের ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফটিকছড়ির যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

তিনি এ স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর