শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম নারী ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন ডিপ্লোমেসি চাকমা কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন: করিমগঞ্জে নেতাকর্মীদের নিয়ে জালাল মোহাম্মদ গাউসের শোডাউন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে সহকর্মীদের ভালোবাসায় বিদায় সংবর্ধনা মোংলায় বেকার যুবক-যুব নারীদের ১৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন নলডাঙ্গার উন্নয়নে জনসম্পৃক্ততার প্রত্যয়, পৌরবাসীর সঙ্গে চা-চক্রে জামায়াতের মেয়র প্রার্থী জিয়া আশুলিয়ায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু রায়গঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ঘিরে র‍্যালি ও আলোচনা সভা রায়গঞ্জের ধুবিল ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ শিবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ, আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ৩

বাজারে উঠেছে শীতের সবজি, দাম কমেছে ডিমের

Reporter Name / ৭৩ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

রাজধানীর কাঁচামালের বাজারে শীতকালীন সবজি শিম, ফুলকপি, মুলা উঠেছে। তবে অন্যান্য সবজির দাম আগের মতো থাকলেও আগাম সবজির দাম একটু বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। মাছ ও মাংসের দাম গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত থাকলেও ডিমের দাম কিছুটা কমেছে।

আজ (শুক্রবার) রাজধানীর রায়ের বাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজি শিমের কেজি ১৫০ টাকা, ফুলকপি ৭০ টাকা পিস, মুলা ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেগুন, করলা, বরবটি, ঢ্যাঁড়স, পটল ও কাঁকরোলসহ বেশির ভাগ সাধারণ সবজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ১২০ টাকা কেজি দরে। তবে তুলনামূলক কিছুটা কম দামে শসা ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে দেশি শসা ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হয়।

শীতের আগাম সবজি শিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজিতে। এর মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে, এটার কেজি ৩০ টাকা।

এদিকে সবজির উচ্চমূল্যের মধ্যে একমাত্র স্বস্তি এসেছে কাঁচা মরিচের বাজারে। কয়েক সপ্তাহ আগে যে কাঁচা মরিচ কেজিপ্রতি ২০০ টাকায় ঠেকেছিল, সরবরাহ বৃদ্ধি পাওয়ায় তা এখন মানভেদে ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

দাম সবচেয়ে বেশি এমন সবজির মধ্যে লম্বা বেগুন ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা ও টমেটো ১২০ থেকে ১৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বরবটি, ঝিঙে ও করলার কেজি ৮০ টাকা। লাউ প্রতি পিস ৪০ থেকে ৬০ টাকা এবং কচুরমুখি ৮০ টাকা বিক্রি করা হচ্ছে।

সবজি ক্রেতা আবু দাউদ বলেন, ১৪০ টাকা দিয়ে ফুলকপি দুই পিস কিনেছি। নতুন সবজি তাই কিনলাম। একটা লাউ ৫০ টাকা আর এক পোয়া মরিচ কিনেছি ৪০ টাকায় কিনেছি।

বাজারে আরও ঘুরে দেখা যায়, মুরগি বাজারেও দামে তেমন পরিবর্তন নেই। রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি কেজি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ডিমের দামও আগের চেয়ে ১০ টাকা ডজনে কমেছে। প্রতি ডজন ১৪০ টাকা ও চারটি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ডিম বিক্রেতা মাসুম আল হাসান বলেন, এখন ফার্মের মুরগি ডিম ১৪০ টাকা ডজন বিক্রি করা হচ্ছে।

এদিকে গরুর মাংসের দাম আগের মতোই আছে। ৮০০ টাকা কেজি বিক্রি করতে দেখা যাচ্ছে।

ব্রয়লার মুরগি বিক্রেতা মনির হোসেন বলেন, গত কয়েক সপ্তাহ ধরেই ব্রয়লার মুরগির দাম ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে আছে।  এক সপ্তাহে ১০ টাকা কমে আবার অন্য সপ্তাহে ১০ টাকা বাড়ে। ঘুরিয়ে ফিরিয়ে ২০০ টাকার আশেপাশে দাম থাকে। আর সোনালি মুরগির দাম ৩১০ থেকে ৩২০ টাকার মধ্যে থাকে। আজকে ৩১০ টাকা কেজি বিক্রি করছি।

এদিকে মাছের বাজারেরও একই চিত্র। তেলাপিয়া ২৫০ থেকে ২৬০, পাঙাশ ২২০ থেকে ২৩০, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি। পাবদা ৩৫০ থেকে ৪০০, বড় আকারের রুই ৪৫০ থেকে ৫০০ ও ট্যাংরা ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে চাষের শিং মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা দরে। মাঝারি আকারের রুই কেনা যাচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা দরে। এ ছাড়া, রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে গেলে হাজারের বেশি টাকা গুনতে হবে। তবে মাছের সাইজ এবং মাছ জীবিত বা মৃত হওয়ার উপরও দাম নির্ভর করে। প্রতিটি বাজারে ১০ থেকে ২০ টাকা কেজিপ্রতি কম বেশি হতে পারে।

মাছ বিক্রেতা রমিজ উদ্দিন বলেন, সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্রবার মাছের চাহিদা ও দাম একটু বেশি থাকে। ২০০ টাকার নিচে কোনো মাছ নেই। আগে পাঙাশ কম ছিল, সেটার দামও এখন ২০০ টাকার উপরে। মাছের দাম সব সময় সরবরাহের উপর নির্ভর করে। এখন এক দাম, বিকেলে আরেক দাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর