শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম নারী ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন ডিপ্লোমেসি চাকমা কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন: করিমগঞ্জে নেতাকর্মীদের নিয়ে জালাল মোহাম্মদ গাউসের শোডাউন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে সহকর্মীদের ভালোবাসায় বিদায় সংবর্ধনা মোংলায় বেকার যুবক-যুব নারীদের ১৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন নলডাঙ্গার উন্নয়নে জনসম্পৃক্ততার প্রত্যয়, পৌরবাসীর সঙ্গে চা-চক্রে জামায়াতের মেয়র প্রার্থী জিয়া আশুলিয়ায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু রায়গঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ঘিরে র‍্যালি ও আলোচনা সভা রায়গঞ্জের ধুবিল ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ শিবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ, আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ৩

দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন

সত্যরেখা ডেস্ক: / ৩৮ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৮ নম্বর দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন মোয়াজ্জেম হোসেন।

 

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে তাড়াশ উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।

 

মোয়াজ্জেম হোসেন দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে তাঁর এ আবেদন স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

 

মনোনয়ন প্রত্যাশী মোয়াজ্জেম হোসেন বলেন, দেশীগ্রাম ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার ও নির্মাণ, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান তিনি।

 

তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করবেন। এ লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর