সত্যরেখা
ই-পেপার
২৫ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন

দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন
ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন
সত্যরেখা ডেস্ক:
২৫ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৮ নম্বর দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন মোয়াজ্জেম হোসেন।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে তাড়াশ উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।

মোয়াজ্জেম হোসেন দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে তাঁর এ আবেদন স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

মনোনয়ন প্রত্যাশী মোয়াজ্জেম হোসেন বলেন, দেশীগ্রাম ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার ও নির্মাণ, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান তিনি।

তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করবেন। এ লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:১৯  ||  প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬

দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন

সারাদেশ
সত্যরেখা ডেস্ক

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।