সত্যরেখা ডেস্ক:
দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।
নতুন এ দাম শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
এ নিয়ে চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে ১২২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬০ বার দাম বাড়ানো হয়েছে, আর ৬২ বার কমানো হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ দফা দাম বাড়ানোর বিপরীতে ২৯ দফা দাম কমানো হয়।