শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম নারী ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন ডিপ্লোমেসি চাকমা কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন: করিমগঞ্জে নেতাকর্মীদের নিয়ে জালাল মোহাম্মদ গাউসের শোডাউন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে সহকর্মীদের ভালোবাসায় বিদায় সংবর্ধনা মোংলায় বেকার যুবক-যুব নারীদের ১৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন নলডাঙ্গার উন্নয়নে জনসম্পৃক্ততার প্রত্যয়, পৌরবাসীর সঙ্গে চা-চক্রে জামায়াতের মেয়র প্রার্থী জিয়া আশুলিয়ায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু রায়গঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ঘিরে র‍্যালি ও আলোচনা সভা রায়গঞ্জের ধুবিল ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ শিবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ, আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ৩

সলঙ্গা বিজ্ঞান মাদ্রাসায় ৩০ শিক্ষার্থীর পবিত্র কোরআনের ছবক প্রদান

সত্যরেখা ডেস্ক: / ৩৬ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গা বিজ্ঞান মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ৩০ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন মাজিদের ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৩১ অক্টোবর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন মাজিদ তুলে দেওয়ার মাধ্যমে এ ছবক প্রদান কার্যক্রম সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি আকতারুল ইসলাম। হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ও বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাজগঞ্জ জেলা শাখার আমীর মুফতি আব্দুর রউফ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী পিপিএম এবং সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ।

 

এ সময় আরও বক্তব্য দেন সলঙ্গা মাদ্রাসা মসজিদের খতিব মুফতি নুর উদ্দিন নোমানী, তাড়াশ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আনিছুর রহমান, সলঙ্গা বিজ্ঞান মাদ্রাসার পরিচালক মাওলানা রফিকুল ইসলাম ও এসএম ফারুক হায়দারসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে প্রধান অতিথি মুফতি আব্দুর রউফ শিক্ষার্থীদের পবিত্র কোরআন মাজিদের ছবক প্রদান করেন। পরে দেশ, জাতি, প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর