শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম নারী ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন ডিপ্লোমেসি চাকমা কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন: করিমগঞ্জে নেতাকর্মীদের নিয়ে জালাল মোহাম্মদ গাউসের শোডাউন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে সহকর্মীদের ভালোবাসায় বিদায় সংবর্ধনা মোংলায় বেকার যুবক-যুব নারীদের ১৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন নলডাঙ্গার উন্নয়নে জনসম্পৃক্ততার প্রত্যয়, পৌরবাসীর সঙ্গে চা-চক্রে জামায়াতের মেয়র প্রার্থী জিয়া আশুলিয়ায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু রায়গঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ঘিরে র‍্যালি ও আলোচনা সভা রায়গঞ্জের ধুবিল ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ শিবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ, আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ৩

টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধারের মামলায় পলাতক আসামি আটক

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: / ১৯ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে লবণবোঝাই ট্রাক থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি মো. হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) ভোররাতে সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকায় তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

 

আটক মো. হোসেন ওই এলাকার মৃত কালু মিয়ার ছেলে। তিনি সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রের দাবি, তিনি মিয়ানমারকেন্দ্রিক মাদক কারবারের সঙ্গে জড়িত এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্তের নেতৃত্বে পুলিশের একটি দল ডেগিল্যার বিল এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে মাদক মামলার পলাতক আসামি মো. হোসেনকে আটক করা হয়।

 

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৪ মে সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল রাস্তার মাথায় ডাক্তার এনামের একটি ফাঁকা জায়গায় রাখা লবণবোঝাই ট্রাকে অভিযান চালান এসআরবি-১৫-এর সদস্যরা। অভিযানে ট্রাকের লবণের বস্তার ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছিল।

 

পরবর্তী সময়ে তাঁদের জিজ্ঞাসাবাদে ইয়াবার চালানের সঙ্গে জড়িত কয়েকজনের নাম উঠে আসে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মো. হোসেনসহ আরও তিনজনকে পলাতক আসামি করে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

 

মামলা দায়েরের পর থেকে মো. হোসেন আত্মগোপনে ছিলেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালায়। অবশেষে শনিবার ভোরে নিজ বাড়ি থেকেই তাঁকে আটক করা সম্ভব হয়।

 

পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া ইয়াবার উৎস, চালানটির গন্তব্য এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে।

 

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত বলেন, এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেনকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

 

উল্লেখ্য, সীমান্তবর্তী টেকনাফে মাদক পাচার ও কারবার নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রচেষ্টাও চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর