শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম নারী ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন ডিপ্লোমেসি চাকমা কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন: করিমগঞ্জে নেতাকর্মীদের নিয়ে জালাল মোহাম্মদ গাউসের শোডাউন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে সহকর্মীদের ভালোবাসায় বিদায় সংবর্ধনা মোংলায় বেকার যুবক-যুব নারীদের ১৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন নলডাঙ্গার উন্নয়নে জনসম্পৃক্ততার প্রত্যয়, পৌরবাসীর সঙ্গে চা-চক্রে জামায়াতের মেয়র প্রার্থী জিয়া আশুলিয়ায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু রায়গঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ঘিরে র‍্যালি ও আলোচনা সভা রায়গঞ্জের ধুবিল ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ শিবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ, আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ৩

নলডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার দাসের মৃত্যু, রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায়

আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: / ১৮ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

নাটোরের নলডাঙ্গায় দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার দাস (৮০)। শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

 

প্রদীপ কুমার দাস নলডাঙ্গা উপজেলার ২ নম্বর মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামের কাঁচারিপাড়ার বাসিন্দা। তিনি মৃত মাখন চন্দ্র দাসের ছেলে। কর্মজীবনে তিনি রাজশাহী রেলওয়েতে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।

 

শুক্রবার সকাল ১০টা ৭ মিনিটে তাঁর নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার জাহান, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম, থানার উপপরিদর্শক (এসআই) হাসানসহ পুলিশের একটি দল উপস্থিত থেকে তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানায়।

 

মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তাঁর প্রয়াণে এলাকাবাসী শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর