শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম নারী ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন ডিপ্লোমেসি চাকমা কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন: করিমগঞ্জে নেতাকর্মীদের নিয়ে জালাল মোহাম্মদ গাউসের শোডাউন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে সহকর্মীদের ভালোবাসায় বিদায় সংবর্ধনা মোংলায় বেকার যুবক-যুব নারীদের ১৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন নলডাঙ্গার উন্নয়নে জনসম্পৃক্ততার প্রত্যয়, পৌরবাসীর সঙ্গে চা-চক্রে জামায়াতের মেয়র প্রার্থী জিয়া আশুলিয়ায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু রায়গঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ঘিরে র‍্যালি ও আলোচনা সভা রায়গঞ্জের ধুবিল ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ শিবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ, আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ৩

ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দেশে ফিরল শামীম-সাব্বিরের মরদেহ

এম এম আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: / ২১ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

সৌদি আরবে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার দুই প্রবাসী শামীম হোসেন ও সাব্বির আহমেদের মরদেহ দেশে পৌঁছেছে। দীর্ঘ অপেক্ষা ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর শনিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকায় পরিবারের সদস্যদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে গ্রামের পথে রওনা হয়েছেন স্বজনেরা। তাঁদের দাফনের জন্য ইতোমধ্যে পারিবারিকভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

নিহত শামীম হোসেন নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের জাকির হোসেনের ছেলে। অপর নিহত সাব্বির আহমেদ (৩০) একই এলাকার গোলাম রাব্বানীর সন্তান।

 

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার জানান, সৌদি আরবের কারখানায় অগ্নিকাণ্ডে নলডাঙ্গার তিনজন প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে রবিউল ইসলামের মরদেহ আগেই দেশে আনা হয়েছিল। বাকি দুজন শামীম ও সাব্বিরের মরদেহ শনিবার দেশে পৌঁছেছে। বিকেল ৪টার দিকে নিজ নিজ গ্রামে তাঁদের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। দাফনের সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন উপস্থিত থাকবেন। এছাড়া মরদেহ পরিবহন ও শেষযাত্রার প্রয়োজনীয় খরচ উপজেলা প্রশাসন বহন করবে।

 

পরিবারের সদস্যরা জানান, অগ্নিকাণ্ডে শামীম ও সাব্বিরের মরদেহ এতটাই পুড়ে গিয়েছিল যে আঙুলের ছাপ কিংবা প্রচলিত পদ্ধতিতে তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্বজনদের ডিএনএ নমুনা পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়।

 

শামীমের মা শাহিনুর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলের শরীর এতটাই পুড়ে গিয়েছিল যে চেনার কোনো উপায় ছিল না। তার বাবা জাকির হোসেনের ডিএনএ নমুনা দেওয়ার পর পরিচয় নিশ্চিত হয়েছে। অবশেষে ছেলের মরদেহ দেশে এসেছে।’

 

শামীমের স্ত্রী মিতু খাতুনের অপেক্ষার গল্পটি আরও বেদনাদায়ক। মৃত্যুর আগের দিন ভিডিও কলে শেষবারের মতো মেয়েকে দেখেছিলেন শামীম। তাঁদের কন্যাসন্তান ছাফা জান্নাতের বয়স মাত্র দুই মাস। প্রবাসে থাকতেই মেয়ের নাম রেখেছিলেন তিনি। প্রতিদিন অন্তত দুবার ভিডিও কলে মেয়েকে দেখতেন। মেয়ের আকিকার জন্যও টাকা পাঠিয়েছিলেন। স্বামীর মরদেহ বাড়িতে পৌঁছালে ছোট্ট মেয়েকে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার অপেক্ষায় রয়েছেন মিতু।

 

অন্যদিকে সাব্বিরের বাবা গোলাম রাব্বানী জানান, প্রায় সাড়ে চার বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তাঁর ছেলে। প্রবাসে থাকতেই মুঠোফোনের মাধ্যমে ছেলের বিয়ে দেওয়া হয়। কথা ছিল, আগামী ঈদে দেশে ফিরবেন সাব্বির। এরপর পুত্রবধূকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে আনা হবে। কিন্তু অগ্নিকাণ্ডে ছেলের মৃত্যুর খবরে পরিবারের সব স্বপ্ন মুহূর্তেই ভেঙে গেছে।

 

তিনি বলেন, ‘প্রথমবারের মতো পুত্রবধূ বাড়িতে এসেছে, অথচ সে তার স্বামীকে দেখতে পেল না। এখন স্বামীর মরদেহের অপেক্ষায় রয়েছে।’

 

উল্লেখ্য, সৌদি আরবের ওই সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। তাঁদের মধ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা ছিলেন তিনজন। গত ২৭ আগস্ট প্রথম দফায় দেশে আসা মরদেহগুলোর মধ্যে রবিউল ইসলামের মরদেহও ছিল। দীর্ঘ প্রক্রিয়া শেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর শনিবার দেশে ফিরল শামীম ও সাব্বিরের মরদেহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর