শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম নারী ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন ডিপ্লোমেসি চাকমা কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন: করিমগঞ্জে নেতাকর্মীদের নিয়ে জালাল মোহাম্মদ গাউসের শোডাউন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে সহকর্মীদের ভালোবাসায় বিদায় সংবর্ধনা মোংলায় বেকার যুবক-যুব নারীদের ১৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন নলডাঙ্গার উন্নয়নে জনসম্পৃক্ততার প্রত্যয়, পৌরবাসীর সঙ্গে চা-চক্রে জামায়াতের মেয়র প্রার্থী জিয়া আশুলিয়ায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু রায়গঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ঘিরে র‍্যালি ও আলোচনা সভা রায়গঞ্জের ধুবিল ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ শিবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ, আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ৩

মোংলার পশুর নদীতে ১২০০ টন কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি

শাওন আকবার শান্ত,মোংলা প্রতিনিধি / ৩৫ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

মোংলা বন্দরের পশুর নদীতে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ১ হাজার ২০০ টন কয়লাবোঝাই ‘এমভি ফুলবাড়ি’ নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে পশুর চ্যানেলের সুন্দরী কোটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে জাহাজে থাকা ৯ জন কর্মী নিরাপদে উদ্ধার হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

দুর্ঘটনাকবলিত জাহাজের কর্মীদের বরাত দিয়ে জানা গেছে, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে নোঙর করা বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এমভি ইয়াস জুপিটার’ থেকে কয়লা বোঝাই করে মোংলার দিকে আসছিল ‘এমভি ফুলবাড়ি’। পথে সুন্দরী কোটা এলাকায় পৌঁছালে ‘এমটি জান্নাতুল ফেরদৌস’ নামের একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় কার্গো জাহাজটি নদীতে তলিয়ে যায়।

 

ডুবে যাওয়া জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনাল কোম্পানির মালিকানাধীন। দুর্ঘটনার সময় জাহাজে থাকা ৯ জন কর্মী সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে আশ্রয় নিতে সক্ষম হন। ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। জাহাজটিতে থাকা কয়লা ঢাকার বাদামতলী এলাকায় নেওয়ার কথা ছিল।

 

এদিকে জাহাজটি পশুর চ্যানেলের মূল নৌপথের বাইরে ডুবে যাওয়ায় নৌযান চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার ও মেরিন সদস্য কমডোর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, পশুর চ্যানেলের মূল নৌপথ সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এ পথে নৌযান চলাচল স্বাভাবিক আছে। ডুবে যাওয়া জাহাজের মালিকপক্ষ দ্রুত সেটি উদ্ধারের ব্যবস্থা নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর