শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম নারী ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন ডিপ্লোমেসি চাকমা কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন: করিমগঞ্জে নেতাকর্মীদের নিয়ে জালাল মোহাম্মদ গাউসের শোডাউন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে সহকর্মীদের ভালোবাসায় বিদায় সংবর্ধনা মোংলায় বেকার যুবক-যুব নারীদের ১৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন নলডাঙ্গার উন্নয়নে জনসম্পৃক্ততার প্রত্যয়, পৌরবাসীর সঙ্গে চা-চক্রে জামায়াতের মেয়র প্রার্থী জিয়া আশুলিয়ায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু রায়গঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ঘিরে র‍্যালি ও আলোচনা সভা রায়গঞ্জের ধুবিল ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ শিবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ, আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ৩

সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি / ৩৪ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক এস এম রুবেলকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে এবং একটি পরিবারের পৈতৃক সম্পত্তি দখল, হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ভুক্তভোগী পরিবার, স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকেরা এতে অংশ নেন। এ সময় সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্পত্তি নিয়ে বিরোধে ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

 

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মসজিদপাড়া এলাকায় একটি পরিবারের পৈতৃক সম্পত্তি দখল, এতিম ও অসহায় পরিবারের সম্পদ আত্মসাৎ, মামলা প্রত্যাহারে চাপ প্রয়োগ, বাড়িঘর ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির মতো ঘটনা ঘটেছে। এসব অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক এস এম রুবেলকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তাঁরা।

 

এ ঘটনায় রাহুল, আসাদুল হক, আবু বাক্কার, নূর মোহাম্মদ, জনি আলী ও আসমাউল হকসহ কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলা হয়। তাঁদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

 

সমাবেশ থেকে সাংবাদিক এস এম রুবেলের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা, ভুক্তভোগী পরিবারের পৈতৃক সম্পত্তি রক্ষা, হামলা ও ভাঙচুরের অভিযোগ তদন্ত এবং প্রাণনাশের হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হয়। পাশাপাশি, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর