শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম নারী ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন ডিপ্লোমেসি চাকমা কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন: করিমগঞ্জে নেতাকর্মীদের নিয়ে জালাল মোহাম্মদ গাউসের শোডাউন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে সহকর্মীদের ভালোবাসায় বিদায় সংবর্ধনা মোংলায় বেকার যুবক-যুব নারীদের ১৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন নলডাঙ্গার উন্নয়নে জনসম্পৃক্ততার প্রত্যয়, পৌরবাসীর সঙ্গে চা-চক্রে জামায়াতের মেয়র প্রার্থী জিয়া আশুলিয়ায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু রায়গঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ঘিরে র‍্যালি ও আলোচনা সভা রায়গঞ্জের ধুবিল ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ শিবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ, আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ৩

গণমাধ্যমকে দোষারোপ করে সংকটের সমাধান হবে না: আহমেদ আবু জাফর

ফৌজি হাসান খান রিকু (মুন্সীগঞ্জ) / ৩৩ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

দেশের চলমান সংকট নিরসনে গণমাধ্যমকে দায়ী করা কোনো সমাধান নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের সভাপতি আহমেদ আবু জাফর।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলা প্রশাসনের সভাকক্ষে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা শাখা গঠন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আহমেদ আবু জাফর বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে নতুন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকে শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কখনো সাংবাদিকদের ওপর দোষ চাপানো, আবার কখনো তাঁদের ‘জাতির বিবেক’ কিংবা ‘জাতির দর্পণ’ বলে প্রশংসা করলেই সাংবাদিকতা পেশার উন্নয়ন সম্ভব নয়। এ ক্ষেত্রে প্রয়োজন বাস্তবসম্মত উদ্যোগ, পারস্পরিক ঐক্য এবং দায়িত্বশীল আচরণ।

 

তিনি আরও বলেন, সাংবাদিকদের অধিকার সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় শুধু গণমাধ্যমকর্মীদের নয়, সংশ্লিষ্ট সব পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

সভায় উদ্বোধনী বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা। সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক এ বি এম আতিকুর রহমান বাশার। সভাটি সঞ্চালনা করেন শফিউল আলম রাজীব।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, বিএমএসএফের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজী, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান, কুমিল্লা জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

 

এ ছাড়া বক্তব্য দেন দেবিদ্বার প্রেসক্লাবের সম্পাদক ফারুক জনি, জেলা শাখার সহসভাপতি মনোয়ার হোসেন ও মো. আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী মাহমুদ হৃদয়, দৈনিক আজকালের খবর-এর দেবিদ্বার প্রতিনিধি এ আর আহমেদ হোসাইন, দৈনিক আজকের পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি শফিউল আলম রাজীব, ঢাকা নিউজের দেবিদ্বার প্রতিনিধি একেএম মিজানুর রহমান কাউছার, ডিএ প্রতিনিধি মাসুদ হাসান, শিক্ষক প্রতিনিধি রুহুল আমিন এবং অ্যাডভোকেট আনিসুর রহমান। এ সময় স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভা শেষে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ২১ সদস্যবিশিষ্ট দেবিদ্বার উপজেলা শাখার কমিটি ঘোষণা করেন।

 

কমিটিতে দৈনিক আজকালের খবর-এর প্রতিনিধি এ আর আহমেদ হোসাইনকে সভাপতি এবং দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি শফিউল আলম রাজীবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর