শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম নারী ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন ডিপ্লোমেসি চাকমা কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন: করিমগঞ্জে নেতাকর্মীদের নিয়ে জালাল মোহাম্মদ গাউসের শোডাউন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে সহকর্মীদের ভালোবাসায় বিদায় সংবর্ধনা মোংলায় বেকার যুবক-যুব নারীদের ১৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন নলডাঙ্গার উন্নয়নে জনসম্পৃক্ততার প্রত্যয়, পৌরবাসীর সঙ্গে চা-চক্রে জামায়াতের মেয়র প্রার্থী জিয়া আশুলিয়ায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু রায়গঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ঘিরে র‍্যালি ও আলোচনা সভা রায়গঞ্জের ধুবিল ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ শিবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ, আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ৩

ফটিকছড়িতে একদিনে ৭ হাজার গাছের চারা রোপণ

নুরুল আবছার নূরী(ফটিকছড়ি)চট্টগ্রাম : / ৩৬ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে একদিনে সাত হাজার গাছের চারা রোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।

 

‘একদিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ’ প্রতিপাদ্যে ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে সকাল ১১টায় বারৈয়ারহাট উৎসব ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফটিকছড়ি পৌরসভার প্রশাসক সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। তিনি কর্মসূচির উদ্বোধন করেন।

 

সভায় উদ্বোধনী বক্তব্য দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নাজিরহাট পৌরসভার প্রশাসক মোহাম্মদ রহমত উল্যাহ। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা খোন্দকার মোস্তাফিজুর রহমান, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ মোবারক হোসেন কাঞ্চন, রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং নাজিরহাট পৌরসভার বিএনপি নেতা মো. এজাহার মিয়া চৌধুরী।

 

ফটিকছড়ি পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও নাজিরহাট পৌরসভার ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব মুহুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত পাঁচটি এবং মাধ্যমিক বিদ্যালয়ে ২০টি করে গাছের চারা রোপণের আহ্বান জানান। একই সঙ্গে ১৮টি ইউনিয়ন পরিষদ ও প্রতিটি বাড়ির আশপাশে গাছ লাগানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর