শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম নারী ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন ডিপ্লোমেসি চাকমা কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন: করিমগঞ্জে নেতাকর্মীদের নিয়ে জালাল মোহাম্মদ গাউসের শোডাউন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে সহকর্মীদের ভালোবাসায় বিদায় সংবর্ধনা মোংলায় বেকার যুবক-যুব নারীদের ১৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন নলডাঙ্গার উন্নয়নে জনসম্পৃক্ততার প্রত্যয়, পৌরবাসীর সঙ্গে চা-চক্রে জামায়াতের মেয়র প্রার্থী জিয়া আশুলিয়ায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু রায়গঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ঘিরে র‍্যালি ও আলোচনা সভা রায়গঞ্জের ধুবিল ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ শিবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ, আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ৩

শিবগঞ্জে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ১৮ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

সীমান্তবর্তী এলাকার বেকার তরুণদের কারিগরি দক্ষতা বাড়িয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫৩ বিজিবির উদ্যোগে ছয় সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে মনাকষা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন তরুণ অংশ নিচ্ছেন।

 

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় মনাকষা ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।

 

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে বাহিনীটি। এরই অংশ হিসেবে বেকার তরুণদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার সুযোগ সৃষ্টিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

 

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা মোবাইল ফোন মেরামতের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন। পরবর্তী সময়ে এ দক্ষতা কাজে লাগিয়ে তাঁরা নিজেরাই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন বলে আশা করছে বিজিবি। এর ফলে তরুণদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক জীবন গঠনের সুযোগ তৈরি হবে।

 

এর আগে গত ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদ হলরুমে ৩৫ জন যুবককে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং বিষয়ে প্রশিক্ষণ দেয় ৫৩ বিজিবি।

 

মনাকষা ইউনিয়নে আয়োজিত প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ৫৩ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিসুর রহমান, মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা এবং মনাকষা বিওপির কমান্ডারসহ বিজিবির অন্যান্য সদস্য।

 

বিজিবি জানায়, সীমান্তবর্তী জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর