শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম নারী ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন ডিপ্লোমেসি চাকমা কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন: করিমগঞ্জে নেতাকর্মীদের নিয়ে জালাল মোহাম্মদ গাউসের শোডাউন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে সহকর্মীদের ভালোবাসায় বিদায় সংবর্ধনা মোংলায় বেকার যুবক-যুব নারীদের ১৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন নলডাঙ্গার উন্নয়নে জনসম্পৃক্ততার প্রত্যয়, পৌরবাসীর সঙ্গে চা-চক্রে জামায়াতের মেয়র প্রার্থী জিয়া আশুলিয়ায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু রায়গঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ঘিরে র‍্যালি ও আলোচনা সভা রায়গঞ্জের ধুবিল ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ শিবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ, আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ৩

ফটিকছড়িতে জঙ্গল থেকে পরিত্যক্ত ওয়ান শুটার গান উদ্ধার

নুরুল আবছার নূরী, ফটিকছড়ি (চট্টগ্রাম): / ২৫ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭।

 

রোববার (২৫ অক্টোবর) হাটহাজারী সিপিসি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপজেলার লেলাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রায়পুর বণিকপাড়া সংলগ্ন নতুন মহাজনের পুরোনো বাড়ির জঙ্গল এলাকা থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

 

এসআরবি সূত্রে জানা গেছে, অভিযানের সময় জঙ্গল এলাকায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গানটি পাওয়া যায়। তবে অস্ত্রটি সেখানে কে বা কারা রেখেছে, কীভাবে সেখানে এসেছে কিংবা এর সঙ্গে কেউ জড়িত কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৭।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর