শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম নারী ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন ডিপ্লোমেসি চাকমা কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন: করিমগঞ্জে নেতাকর্মীদের নিয়ে জালাল মোহাম্মদ গাউসের শোডাউন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে সহকর্মীদের ভালোবাসায় বিদায় সংবর্ধনা মোংলায় বেকার যুবক-যুব নারীদের ১৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন নলডাঙ্গার উন্নয়নে জনসম্পৃক্ততার প্রত্যয়, পৌরবাসীর সঙ্গে চা-চক্রে জামায়াতের মেয়র প্রার্থী জিয়া আশুলিয়ায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু রায়গঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ঘিরে র‍্যালি ও আলোচনা সভা রায়গঞ্জের ধুবিল ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ শিবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ, আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ৩

টেকনাফে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

মোহাম্মদ হোসাইন, টেকনাফ প্রতিনিধি: / ২০ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) টেকনাফ বাসস্টেশন এলাকায় এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলা শাখার আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, সাংগঠনিক সম্পাদকসহ নবগঠিত কমিটির নেতারা অংশ নেন।

 

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির টেকনাফ উপজেলা শাখার আহ্বায়ক, জাতীয় ছাত্রশক্তির উপজেলা শাখার সদস্য সচিব, জাতীয় নারীশক্তির প্রতিনিধি এবং অন্যান্য নেতৃবৃন্দ।

 

সভায় নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে পরিচিতি পর্বের পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম, পারস্পরিক সমন্বয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় এনসিপি ও এর সহযোগী সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

সভায় নেতারা সংগঠনের কার্যক্রম শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর