রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর দিতে হবে মূল বেতন ও বোনাসে ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সিএস মানচিত্র ধরে ফুলজোড় নদীর প্রবাহপথ উদ্ধারের দাবি এলাকাবাসীর ফ্যাটি লিভার থেকে কি লিভার ক্যান্সার হতে পারে? যে ৭ লক্ষণে সতর্ক হবেন ওয়ানডে দলে প্রথমবার আলিস, বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন স্থানীয় সরকারকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই সরকারের লক্ষ্য: মঈন খান দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ, রমজানে সংকটের আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী রায়গঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল নগর হাটের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক রায়গঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার রায়গঞ্জে সড়ক পুনর্বাসনে ১ কোটি ৬০ লাখ টাকার প্রকল্পের উদ্বোধন

ধারাবাহিকতা চান শান্ত

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও শক্তিশালী দল নিয়েই খেলবে টাইগাররা। আবুধাবিতে আজ বেলা ১২টায় শুরু হবে টেস্ট। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে ঐতিহাসিক সাফল্য পেয়েছে বাংলাদেশ। তবে অতীতের সুখস্মৃতিতে ভেসে যেতে চান না টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দিকেই এখন তার পূর্ণ মনোযোগ। গতকাল তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমাদের ভালো একটি সিরিজ কেটেছে। তবে আমি বিশ্বাস করি, সেই সিরিজ এখন অতীত। এখানে নতুন প্রতিপক্ষ, নতুন কন্ডিশন। আমাদের সেভাবেই পরিকল্পনা করতে হবে।’

আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত মাত্র ২টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটিই দেশের মাটিতে। ২০১৯ সালে চট্টগ্রাম টেস্ট ২২৪ রানে হেরেছিল তারা। তবে সবশেষ ২০২৩ সালে ঢাকা টেস্ট ৫৪৬ রানে জিতে নেয় লাল-সবুজরা। এবার সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেটে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। মাঠের লড়াইয়ের আগে আলোচনায় মরুর দেশের তীব্র গরম। কন্ডিশন যেমনই হোক না কেন মাঠের খেলার দিকেই ফোকাস টাইগারদের। শান্ত বলেন, ‘আমার মনে হয় প্রিপারেশন ভালো হয়েছে। কন্ডিশন তো একটু গরম, এটা থাকবে। তবে আমরা প্রফেশনাল প্লেয়ার হিসেবে এটা একদমই এক্সকিউজ হিসেবে দেখতে চাই না। আমার মনে হয় যে প্লেয়াররাও এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করছে।’ অসুস্থতার কারণে জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে খেলা হয়নি শান্তর। দলের সঙ্গে গেলেও জ্বর নিয়ে তাকে দেশে ফিরে আসতে হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত তিনি সুস্থ হয়ে টেস্ট খেলতে মরুর দেশে গেছেন। নিজের শারীরিক অবস্থা জানাতে গিয়ে শান্ত বলেন, ‘রিকভারি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন সুস্থ আছি। লাস্ট দুই দিন প্র্যাকটিস করেছি, ভালো ফিল করছি।’

আবুধাবির উইকেট দেখে ব্যাটিংয়ের জন্য ভালো বলেই মনে হয়েছে শান্তর। তবে ধীরগতির হওয়ার সম্ভাবনাও দেখছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘উইকেট গতকালকে একটু দেখার সুযোগ হয়েছে, আজকে আরেকবার একটু দেখব। দেখে ভালো মনে হয়েছে, হয়তো একটু স্লো থাকতে পারে। বাট আমার মনে হয় যে ব্যাটিংয়ের জন্য ভালো হবে। আশা করছি যে খুব ভালো একটা টেস্ট ম্যাচই হবে।’ বর্তমানে টি-টোয়েন্টির বাজার রমরমা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়াও বিভিন্ন দেশ নিয়মিত ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করছে। তবে শান্ত জানান তার পছন্দ টেস্ট ম্যাচই। তিনি বলেন, ‘ছোট সংস্করণের ক্রিকেটের বিস্তার আমরা থামাতে পারব না। তবে আমরা সবাই টেস্ট ক্রিকেট ভালোবাসি। ব্যক্তিগতভাবে আমি ছোট সংস্করণের চেয়ে আরও বেশি টেস্ট ম্যাচই খেলতে চাই।’ এ বছর টেস্টে পাকিস্তানকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। পরে ডারউইনে ইতিহাস রচনা করেছে। হারিয়েছে অস্ট্রেলিয়াকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা ভালোভাবেই টিকিয়ে রেখেছে বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর এ মাসের শেষেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলবে বাংলাদেশ, যেটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সাদা পোশাকে ধারাবাহিকতা ধরে রাখতে চান শান্ত। তিনি বলেন, ‘গত কয়েক বছর আমরা ভালো ক্রিকেট খেলছি, বিশেষ করে এই ফরম্যাটে। তবে আমাদের স্কিল আরও উন্নত করতে হবে, ভিন্ন প্রতিপক্ষ ও ভিন্ন কন্ডিশনে খেলতে হবে। আমাদের এখনও অনেক কাজ করতে হবে এবং ধারাবাহিক হতে হবে।’ এদিকে আফগানদের স্পিন আক্রমণ নিয়ে বেশ সতর্ক বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তিনি বলেন, ‘আমরা জানি আমাদেরকে ভালো কিছু স্পিনারকে সামলাতে হবে। প্রস্তুতি ভালোই হয়েছে। ছেলেরা অনেক ভালো কাজ করেছে। ম্যাচের দিনের দিকে তাকিয়ে আছি আমরা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর