শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম নারী ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন ডিপ্লোমেসি চাকমা কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন: করিমগঞ্জে নেতাকর্মীদের নিয়ে জালাল মোহাম্মদ গাউসের শোডাউন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে সহকর্মীদের ভালোবাসায় বিদায় সংবর্ধনা মোংলায় বেকার যুবক-যুব নারীদের ১৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন নলডাঙ্গার উন্নয়নে জনসম্পৃক্ততার প্রত্যয়, পৌরবাসীর সঙ্গে চা-চক্রে জামায়াতের মেয়র প্রার্থী জিয়া আশুলিয়ায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু রায়গঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ঘিরে র‍্যালি ও আলোচনা সভা রায়গঞ্জের ধুবিল ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ শিবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ, আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ৩

নলডাঙ্গার উন্নয়নে জনসম্পৃক্ততার প্রত্যয়, পৌরবাসীর সঙ্গে চা-চক্রে জামায়াতের মেয়র প্রার্থী জিয়া

আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: / ২৪ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

নাটোরের নলডাঙ্গা পৌরসভাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে চা-চক্র ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী অধ্যাপক ড. মাওলানা জিয়াউল হক জিয়া।

 

‘জনগণের পাশে, জনগণের সঙ্গে—আগামীর সুন্দর নলডাঙ্গা গড়ার প্রত্যয়ে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি পৌর এলাকার বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও নাগরিক প্রত্যাশার কথা শোনেন। এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা জিয়াউল হক জিয়া স্থানীয়দের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন।

 

মতবিনিময়কালে তিনি বলেন, একটি পৌরসভার প্রকৃত উন্নয়ন করতে হলে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নাগরিকদের চাহিদা, সমস্যা ও প্রত্যাশা বিবেচনায় নিয়ে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নলডাঙ্গাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান তিনি।

 

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতাকে পুঁজি করেই সামনের দিকে এগিয়ে যেতে চান। নির্বাচিত হলে পৌরবাসীর প্রত্যাশা পূরণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্ব দেবেন।

 

চা-চক্রে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পৌরসভার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর