শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম নারী ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন ডিপ্লোমেসি চাকমা কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন: করিমগঞ্জে নেতাকর্মীদের নিয়ে জালাল মোহাম্মদ গাউসের শোডাউন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে সহকর্মীদের ভালোবাসায় বিদায় সংবর্ধনা মোংলায় বেকার যুবক-যুব নারীদের ১৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন নলডাঙ্গার উন্নয়নে জনসম্পৃক্ততার প্রত্যয়, পৌরবাসীর সঙ্গে চা-চক্রে জামায়াতের মেয়র প্রার্থী জিয়া আশুলিয়ায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু রায়গঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ঘিরে র‍্যালি ও আলোচনা সভা রায়গঞ্জের ধুবিল ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ শিবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ, আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ৩

শিবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ, আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ৩

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: / ২৪ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের পারচৌকা এলাকায় একটি ধানখেতের পাশে এ ঘটনা ঘটে।

 

নিহত টমাস আলী শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর লম্বাটোলা গ্রামের মো. মর্তুজার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, নাশকতার উদ্দেশ্যে পারচৌকা এলাকার একটি ধানখেতের পাশে টমাস আলীসহ চারজন ককটেল তৈরি করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই টমাস আলীর মৃত্যু হয়। বিস্ফোরণে আহত অপর তিনজন সেখান থেকে পালিয়ে যান।

 

খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

 

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ককটেল তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর