সত্যরেখা
ই-পেপার
২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
মোংলায় বেকার যুবক-যুব নারীদের ১৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

মোংলায় বেকার যুবক-যুব নারীদের ১৪
দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন
শাওন আকবার শান্ত, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
২৬ নভেম্বর ২০২৬

বেকার যুবক ও যুব নারীদের কর্মমুখী দক্ষতা অর্জন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাগেরহাটের মোংলায় ১৪ দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মোংলা উপজেলার কানাইনগর গ্রামের সেন্ট যাকোব চার্চের হলরুমে ২০২৬-২০২৭ অর্থবছরের উপজেলা পর্যায়ের এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কোর্সে ব্লক-বাটিক, বিউটিফিকেশন ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাধব চন্দ্র রায়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, সরকার যুবসমাজকে বেকারত্বের মধ্যে আটকে রাখতে চায় না। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণ শেষে ভালো ফলাফল ও উদ্যোগের সক্ষমতা দেখাতে পারলে যুবঋণের মাধ্যমে আর্থিক সহায়তার সুযোগ রয়েছে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নেও যুবসমাজকে ভূমিকা রাখতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাধব চন্দ্র রায় বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর বছরজুড়েই বিভিন্ন বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোর্স শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে, যা কর্মসংস্থান ও ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সহায়ক হতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার দাস বলেন, বেকারত্ব সমাজের অন্যতম বড় সমস্যা। এ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করে যুবক-যুব নারীরা ছোট পরিসরে উদ্যোগ শুরু করলেও ভবিষ্যতে সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারেন। উদ্যোক্তাদের জমি-জমা কিংবা ট্রেড লাইসেন্সসংক্রান্ত কোনো সমস্যা হলে প্রশাসনের পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতা করা হবে। সফলতার জন্য পরিশ্রম ও সততার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণকক্ষ পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলে প্রশিক্ষণ কার্যক্রমের খোঁজখবর নেন।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:২৭  ||  প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর ২০২৬

মোংলায় বেকার যুবক-যুব নারীদের ১৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

সারাদেশ
শাওন আকবার শান্ত, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।