সত্যরেখা
ই-পেপার
২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
ফটিকছড়িতে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফটিকছড়িতে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে
বীজ ও সার বিতরণ
নুরুল আবছার নূরী,ফটিকছড়ি প্রতিনিধি:
২৬ নভেম্বর ২০২৬

রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের ফটিকছড়িতে ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা শহীদ শফিকুন নূর মাওলা (বীর প্রতীক) গণমিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার আলমগীর। কর্মসূচিটি বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক।

কৃষি বিভাগ জানায়, রবি ২০২৬-২৭ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে মুগ, খেসারি, চিনাবাদাম, সরিষা ও অড়হরসহ বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়। এর মধ্যে মুগ চাষিদের ৫ কেজি, খেসারি চাষিদের ৮ কেজি, চিনাবাদাম চাষিদের ১০ কেজি, অড়হর চাষিদের ২ কেজি এবং সরিষা চাষিদের ১ কেজি করে বীজ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরওয়ার আলমগীর বলেন, চলতি মৌসুমে ফটিকছড়িতে সর্বোচ্চ পরিমাণ জমিতে আমন ধানের আবাদ করেছেন কৃষকেরা। এ সাফল্যের জন্য তিনি কৃষক ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

তিনি কৃষকদের উদ্দেশে বলেন, কৃষিকাজ অব্যাহত রাখতে হবে। চাষাবাদে যেকোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তিনি কৃষকদের পাশে থাকবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষিসংক্রান্ত যেকোনো পরামর্শ ও সহযোগিতার জন্য কৃষকদের কৃষি কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক মো. নাজিম উদ্দিন শাহিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. মোবারক হোসেন কাঞ্চনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:২৭  ||  প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর ২০২৬

ফটিকছড়িতে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সারাদেশ
নুরুল আবছার নূরী,ফটিকছড়ি প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।