সত্যরেখা
ই-পেপার
২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে সহকর্মীদের ভালোবাসায় বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে
সহকর্মীদের ভালোবাসায় বিদায় সংবর্ধনা
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
২৬ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তা সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ নাইমুল হক ও সড়ক বাতি পরিদর্শক মোঃ এনামুল হককে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় পৌরসভার সম্মেলন কক্ষে পৌর কর্মচারী সংসদ ও পৌর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন-অর-রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুল ইসলাম ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আহসান হাবীব।

প্রধান অতিথির বক্তব্যে পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন-অর-রশীদ বলেন, একটি প্রতিষ্ঠানের অগ্রগতি ও নাগরিক সেবার মানোন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত ভূমিকা অপরিসীম। বিদায়ী দুই কর্মকর্তা তাঁদের দায়িত্ব পালনকালে নিষ্ঠা, আন্তরিকতা ও অভিজ্ঞতার মাধ্যমে পৌরসভার কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের কর্মজীবনের অবদান সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তিনি তাঁদের আগামীর জীবনে সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুল ইসলাম বলেন, বিদায়ী সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে। দায়িত্ব পালনে তাঁদের আন্তরিকতা, সহযোগিতাপূর্ণ মনোভাব ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক সবার কাছে প্রশংসিত ছিল। কর্মজীবনের অধ্যায় শেষ হলেও পারস্পরিক সম্পর্ক ও স্মৃতিগুলো অটুট থাকবে।

সভাপতির বক্তব্যে পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হক বলেন, দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে সহকর্মীদের মধ্যে পারিবারিক বন্ধন তৈরি হয়। তাই দুই সহকর্মীর বিদায় মুহূর্তটি সবার জন্য আবেগঘন। তাঁদের কর্মদক্ষতা, দায়িত্ববোধ ও আন্তরিকতা সহকর্মীদের স্মৃতিতে অমলিন থাকবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ খাঁন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম।

এ সময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে বিদায়ী দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:২৭  ||  প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে সহকর্মীদের ভালোবাসায় বিদায় সংবর্ধনা

সারাদেশ
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।