সত্যরেখা
ই-পেপার
২৫ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক
ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা
ফটিকছড়ি প্রতিনিধি:
২৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটার দায়ে মো. ইসমাইল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ডলু রাবার বাগান এলাকায় উপজেলা প্রশাসনের পরিচালিত বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। এ সময় তাঁকে সহযোগিতা করেন উপজেলা আনসার সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাহাড়-টিলা সংরক্ষণে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:১৪  ||  প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬

ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

সারাদেশ
ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটার দায়ে মো. ইসমাইল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ডলু রাবার বাগান এলাকায় উপজেলা প্রশাসনের পরিচালিত বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। এ সময় তাঁকে সহযোগিতা করেন উপজেলা আনসার সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাহাড়-টিলা সংরক্ষণে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সত্যরেখা

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।