সত্যরেখা
ই-পেপার
২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির

১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার
মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
২৪ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় চলতি বছরের প্রথম ১০ মাসে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত পরিচালিত অভিযানে জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৮ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৪৩১ টাকা। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নটির দায়িত্বপূর্ণ ৫৪ দশমিক ০৫ কিলোমিটার সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের পাশাপাশি অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে। জব্দ করা অস্ত্র ও বিস্ফোরকের মধ্যে রয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি এবং ১৯টি ককটেল।

মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ কেজি ৯৬০ গ্রাম হেরোইন, ৫ হাজার ৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৩ হাজার ৫০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৬৭৭ বোতল বিদেশি মদ, ২৮৯ বোতল ফেনসিডিল ও ১৬১ পিস ইয়াবা।

এ ছাড়া চোরাচালানের মাধ্যমে আনা ৩২৬টি গবাদিপশু, ৩৮৫টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ বিড়ি, বিড়ির পাতা ও মসলা জব্দ করা হয়েছে।

সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র, মানবপাচার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ প্রবেশ ও পাচার ঠেকাতে নজরদারি আরও জোরদার করেছে ৫৩ বিজিবি। এ লক্ষ্যে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি ড্রোন, সার্চলাইট ও অস্থায়ী চেকপোস্ট ব্যবহার করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সীমান্ত এলাকায় অপরাধ ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী এবং সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সহযোগিতা কামনা করেছে ৫৩ বিজিবি।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৫:৩৫  ||  প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬

১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির

সারাদেশ
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।