সত্যরেখা
ই-পেপার
২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
নাটোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের
বিক্ষোভ মিছিল ও সমাবেশ
এম এম আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি:
২৪ নভেম্বর ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপতৎপরতা ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নাটোর জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় আইনজীবী সমিতির সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব ও বক্তব্য দেন নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রুহুল আমিন তালুকদার টগর। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক শফিকুল হক মুক্তা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আব্দুল কাদের মিয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব শহীদ মাহমুদ মিঠুসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশজুড়ে অগ্নিসন্ত্রাস, অবরোধ ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের অর্থনীতি ও গার্মেন্টস শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে শ্রমিকদের ব্যবহার করে ষড়যন্ত্র চালানো হচ্ছে বলেও দাবি করেন তারা।

বক্তারা বলেন, বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবিক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ কারণে আইনজীবী সমাজসহ সবাইকে দেশের স্থিতিশীলতা রক্ষায় সচেতন থাকতে হবে।

সমাবেশ থেকে শেখ হাসিনার অপতৎপরতা ও অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার সমুন্নত রাখতে আইনজীবীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৫:৩৪  ||  প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬

নাটোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজনীতি / সারাদেশ
এম এম আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।