সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১নং ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির সাবেক সভাপতি মোঃ কাজী মুদ্দীন কাজী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম জমা দেন জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাকি উল্লাহ (এলএলবি)।
মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন ধামাইনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মাহাতো, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ ছানোয়ার হোসেন, একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মুকুল হোসেন, মোঃ শাহিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে পুনরায় দায়িত্ব পালনের লক্ষ্যে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন কাজী মুদ্দীন কাজী।