সত্যরেখা
ই-পেপার
২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ
ট্রাক জব্দ, চালক আটক
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
২৪ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত বিসিআইসি সার ডিলার হুমায়ুন কবির এখনো পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়।

আটক ট্রাকচালকের নাম আব্দুল মান্নান (৩৮)। তিনি যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের একটি দল মহারাজপুর মেলার মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় যশোরের নওয়াপাড়া থেকে আসা সারবোঝাই ট্রাকটি সেখানে পৌঁছালে পুলিশ তল্লাশি চালায়। পরে ট্রাক থেকে ৭০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করে ট্রাকসহ চালককে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জব্দ করা সারগুলো গোলাপেরহাটের বিসিআইসি সার ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিল। ওই ডিলারের বিরুদ্ধে সরকারি ভর্তুকির সার অবৈধভাবে কালোবাজারে বিক্রির সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশি অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর থেকে ডিলার হুমায়ুন কবিরের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তাঁর দোকান বন্ধ রয়েছে এবং মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে কালোবাজারে নেওয়ার সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৫:৩৪  ||  প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক

অপরাধ / সারাদেশ
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।