সত্যরেখা
ই-পেপার
২৩ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
রায়গঞ্জে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে প্যাডেল ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা চর্চায় গুরুত্ব

রায়গঞ্জে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে প্যাডেল ডাস্টবিন
বিতরণ, পরিচ্ছন্নতা চর্চায় গুরুত্ব
সত্যরেখা ডেস্ক:
২৩ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্যাডেল ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির উদ্যোগে আয়োজিত ‘রিকগনাইজ অ্যান্ড অ্যাওয়ার্ড গিভিং প্রোগ্রাম’-এর আওতায় এসব ডাস্টবিন বিতরণ করা হয়। এর মধ্যে উপজেলার ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১১টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ডাস্টবিনগুলো তুলে দেওয়া হয়।

গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিচ্ছন্নতা শুধু পরিবেশ সুন্দর রাখার বিষয় নয়, এটি সুস্থ ও সচেতন জীবনযাপনের গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। শ্রেণিকক্ষে ডাস্টবিনের ব্যবস্থা থাকলে শিক্ষার্থীরা নিজেরাই পরিচ্ছন্নতা রক্ষায় আরও দায়িত্বশীল হয়ে উঠবে।

তাঁরা বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির প্রোগ্রাম অফিসার পনুয়েল মন্ডল।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৫:৫২  ||  প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর ২০২৬

রায়গঞ্জে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে প্যাডেল ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা চর্চায় গুরুত্ব

সারাদেশ
সত্যরেখা ডেস্ক

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।