সত্যরেখা
ই-পেপার
২৩ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন মেয়রপ্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল

বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন
করলেন মেয়রপ্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি:
২৩ নভেম্বর ২০২৬

বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশিক্ষণ বিভাগ ঘুরে দেখেন এবং প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে প্রশিক্ষণের মান, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা, প্রতিষ্ঠানের পরিবেশ ও বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গেও মতবিনিময় করেন। তাঁদের প্রশিক্ষণ গ্রহণের অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।

মতবিনিময়কালে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। কারিগরি শিক্ষার প্রসার ও মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করা সম্ভব। এতে কর্মসংস্থানের সুযোগ বাড়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, তরুণদের কেবল সনদনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের বাস্তবমুখী ও কর্মসংস্থান উপযোগী প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ শেষে যেন তাঁরা দেশ-বিদেশের শ্রমবাজারে দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন, সে জন্য আধুনিক প্রযুক্তি, উন্নত প্রশিক্ষণ সরঞ্জাম এবং প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিত করা জরুরি।

তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়ন, প্রশিক্ষণার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি তৈরির কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

পরিদর্শনকালে বরিশাল মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. শামীম কবির, কোতোয়ালি উত্তর থানা সেক্রেটারি হাফেজ জাবের হাসান, ২১ নম্বর ওয়ার্ড সভাপতি মোকছেদুর রহমান, ২০ নম্বর ওয়ার্ড সভাপতি আবু সাঈদ, ১৬ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সত্তার খান, ২২ নম্বর ওয়ার্ড সভাপতি খন্দকার আল আমিন, ২১ নম্বর ওয়ার্ড সেক্রেটারি আব্দুর রবসহ মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৫:৫২  ||  প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর ২০২৬

বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন মেয়রপ্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল

সারাদেশ
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।